• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

আন্তর্জাতিক ডেস্ক    ২ মার্চ ২০২৬, ১১:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে উপসাগরীয় এই জোট।

রোববার (১ মার্চ) জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জিসিসি তাদের অবস্থান স্পষ্ট করে। এ খবর প্রকাশ করেছে খবর আনাদোলু এজেন্সি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ইতোমধ্যে জিসিসিভুক্ত কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব ও ওমান। এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। জিসিসি সতর্ক করে জানায়, সদস্য দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্যভাবে পরস্পরনির্ভরশীল। কোনো একটি সদস্য দেশের ওপর হামলা মানেই পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে— এমন কথাও উল্লেখ করা হয়। তাই ইরানকে দ্রুত এসব হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ তিনি আরও দাবি করেন, চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়েছে : যুক্তরাষ্ট্র
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়েছে : যুক্তরাষ্ট্র
ইরানের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে আলী রেজা আরাফির নাম ঘোষণা
ইরানের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে আলী রেজা আরাফির নাম ঘোষণা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েেলর হামলা ‘অবৈধ আগ্রাসন’: উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্র ও ইসরায়েেলর হামলা ‘অবৈধ আগ্রাসন’: উত্তর কোরিয়া