• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২ মার্চ ২০২৬, ১১:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে এবার প্রথমবারের মতো মার্কিন সেনা নিহতের খবর সামনে এলো। গতকাল রোববার তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “মধ্যপ্রাচ্যে আমাদের তিন জন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের আঘাত গুরুতর নয়— তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাদের দায়িত্বে ফিরে গেছেন।”

তবে সেন্টকোম তাদের বিবৃতিতে হামলার স্থান বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, নিহত ও আহত সেনারা সবাই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে কর্মরত ছিলেন। তারা মূলত সাপ্লাই ও লজিস্টিক বিভাগে দায়িত্ব পালন করতেন।

সূত্র: এপি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!