• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামলায় সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ১০:১৮ পি.এম.
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় তার বাসভবনে হামলায় তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি কট্টরপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর ও তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন। তবে ওই নির্বাচনকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সে বছর ইরানজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক