• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক    ২ মার্চ ২০২৬, ১১:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। সহিংস পরিস্থিতিতে এখন পর্যন্ত অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে সংঘর্ষে ১০ জন নিহত হন। বিক্ষোভকারীরা সেখানে সমবেত হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৯৬ জন আহত হয়েছেন।

উত্তরের শহর স্কারদুতেও সহিংসতার ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজধানী ইসলামাবাদেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

লাহোর ও পেশোয়ারেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে শত শত মানুষ জড়ো হন। অন্যদিকে পেশোয়ার প্রেস ক্লাবের সামনেও সমাবেশ হয়েছে।

পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!