• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার

ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের বারে বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক    ২ মার্চ ২০২৬, ১১:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

টেক্সাসের অস্টিনে রোববার ভোরে ভয়াবহ বন্দুক হামলায় কেঁপে উঠেছে সিক্সথ স্ট্রিট এলাকা। একটি বারের সামনে নির্বিচারে গুলিতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৪ জন। ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

পুলিশ জানায়, রোববার ভোরে অস্টিনের সিক্সথ স্ট্রিটে অবস্থিত একটি বারের সামনে এ হামলা চালানো হয়। হামলাকারী পিস্তল ও রাইফেল ব্যবহার করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি নিহত হন।

অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি এসইউভি গাড়িতে করে কয়েক দফা বারটির সামনে দিয়ে ঘোরাফেরা করেন। একপর্যায়ে গাড়ির জানালা থেকে গুলি ছোড়েন তিনি। পরে গাড়ি থামিয়ে রাইফেল হাতে নিয়ে রাস্তায় উপস্থিত লোকজনকে লক্ষ্য করে আবারও গুলি চালান।

এ হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম নিদিয়াগা দিয়াগনে (৫৩)। এক আইনশৃঙ্খলা কর্মকর্তা জানান, ঘটনার সময় তার পরনে ইরানের পতাকার নকশাসংবলিত পোশাক ছিল এবং তাতে ধর্মীয় স্লোগান লেখা ছিল।

উল্লেখ্য, হামলার একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক হামলা চালায়। এ প্রেক্ষাপটে ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এফবিআই।

সূত্র: এপি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কের স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, ৯ জন নিহত
তুরস্কের স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, ৯ জন নিহত
জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ জেদ্দায় সৌদি–পাকিস্তান বৈঠক
ইরান ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু
ইরান ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু