• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজশাহীতে জমতে শুরু করেছে ঈদ বাজার

রাজশাহী প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ০৩:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজশাহী নগরীতে ঈদের কেনাকাটার আমেজ জমতে শুরু করেছে। রমজানের মাঝামাঝি সময়ে এসে শহরের বিভিন্ন বিপণিবিতান, শপিং কমপ্লেক্স ও ঐতিহ্যবাহী বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। যদিও পুরোদমে কেনাকাটা এখনো শুরু হয়নি, তবু দিন দিন বাজারমুখী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

শহরের সাহেব বাজার, আরডিএ মার্কেট, নিউ মার্কেট, সোনাদিঘী সিল্ক মার্কেট, জিরো পয়েন্ট এলাকা ও আশপাশের বিপণিবিতানগুলোতে নতুন নতুন কালেকশন সাজিয়ে রাখা হয়েছে। পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, আলিয়া কাট, নায়রা, ফ্লোর টাচসহ বিভিন্ন ডিজাইনের পোশাক ক্রেতাদের আকর্ষণ করছে। পাশাপাশি জুতা, ব্যাগ, কসমেটিকস ও অন্যান্য ঈদ সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতা সমাগম লক্ষ্য করা যাচ্ছে।

রাজশাহীর বিখ্যাত সিল্কের দোকানগুলোতেও ভিড় বাড়ছে। ব্যবসায়ীরা জানান, এবারের ঈদে সিল্কের চাহিদা বেশ ভালো। বিশেষ করে হাতে বোনা জামদানি ও বিভিন্ন ডিজাইনের শাড়ি-পাঞ্জাবির প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি।

এদিকে, চারঘাট উপজেলার কালুহাটি পাদুকাপল্লিতে হাতে তৈরি চামড়ার জুতার কারখানাগুলোতে দিনরাত ব্যস্ততা চলছে। শ্রমিক ও উদ্যোক্তারা বলছেন, ঈদকে সামনে রেখে অর্ডার বেড়েছে। রাজশাহী ছাড়াও আশপাশের জেলা যশোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে অর্ডার আসছে। হাতে তৈরি স্যান্ডেল ও জুতার চাহিদা বেড়ে যাওয়ায় এই শিল্প আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

ব্যবসায়ীরা আশাবাদী যে, ঈদের শেষ সপ্তাহে বাজার আরও জমজমাট হবে। তবে ক্রেতারা বলছেন, দাম যেন যুক্তিসঙ্গত থাকে। কিছু কিছু দোকানে দাম একটু বেশি হলেও বেশিরভাগ জায়গায় আগের বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে।

ঈদের আগে রাজশাহীতে বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনের আয়োজনে ঈদ এক্সপো, ফ্যামিলি ফেয়ার ও শপিং ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজনে এক ছাদের নিচে বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের জন্য সুবিধাজনক।

সব মিলিয়ে রাজশাহীতে ঈদের বাজার এখন ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত