রয়টার্সকে জানালেন তিনটি সূত্র
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ইরানে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনটি অবগত সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে।
সূত্রগুলো জানিয়েছেন, হামলার শুরুতেই এই দুই শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান। এর আগে ইসরায়েল জানিয়েছিল, তাদের অনুসন্ধান অনুযায়ী বিপ্লবী গার্ড প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ইরানের গোয়েন্দা শাখার প্রধানও নিহত হয়েছেন।
এছাড়া শনিবারের সকালের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলের চ্যানেল-১২ সূত্রের বরাতে দাবি করা হয়েছে, খামেনি এই হামলায় নিহত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/এমএস







