• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে স্কুলে হামলা: নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৬০ জন। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। তবে আল-জাজিরার প্রতিবেদনে নিহতের সংখ্যা ৪০ জন উল্লেখ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাদম জানিয়েছেন, "আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালিয়েছে। হামলার সময় সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল, তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনো চলমান।"

অন্যদিকে, জর্ডান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র প্রবেশ করলেও তা আঘাত হানার আগেই ধ্বংস করা হয়।

শনিবার দুপুরে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো কে নিক্ষেপ করেছে তা নিশ্চিত নয়। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দাবি করেছে, ইরানই এসব হামলায় জড়িত।

এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
জ্বালানি সংকটে এমপিদের বেতন ২৫% কমাচ্ছে পাকিস্তান
জ্বালানি সংকটে এমপিদের বেতন ২৫% কমাচ্ছে পাকিস্তান