• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যমুনা সরকারি বাসভবনে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা শুরু, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব: প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ

বিয়ের বন্ধনে বিজয়–রাশমিকা

বিনোদন ডেস্ক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পি.এম.
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: সংগৃহীত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের উদয়পুর–এর একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে। সকাল ও বিকেলে পৃথক দুই রীতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা যুগল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ (কোডাভা) রীতিতে দ্বিতীয়বার সাতপাক ঘোরেন তারা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি–এর খবরে বলা হয়েছে, উদয়পুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের আগে অনুষ্ঠিত গায়ে হলুদ ও সংগীতের আসরেও ছিল তারার মেলা। সংগীতে এই জুটির অভিনীত জনপ্রিয় সিনেমা গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড–এর গানে নাচতে দেখা যায় তাদের। পাশাপাশি পুষ্পা: দ্য রাইজ–এর ভাইরাল গানেও অংশ নেন অতিথিরা। পুরো ভেন্যু সাজানো হয়েছিল গোলাপি গোলাপের পাপড়ি ও গাঁদা ফুলের নান্দনিক সাজে।

বিয়ের ভোজে ছিল দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়া। অতিথিদের কলাপাতায় পরিবেশন করা হয় হায়দরাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের বিশেষ পদ ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া, কর্ণাটকের ‘পান্ডি কারি’ ও মিষ্টি হিসেবে মহীশূর পাক। অতিথিদের স্বাগত জানানো হয় ডাবের পানি দিয়ে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল বিজয় ও রাশমিকার। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের আসরে উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন ও এশা রেব্বাসহ দুই পরিবারের সদস্যরা।

এদিকে ভক্তরা আনুষ্ঠানিক ছবির অপেক্ষায় থাকলেও নবদম্পতি এখনো কোনো ছবি প্রকাশ করেননি। তবে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা জুটি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় পর্দায় অভিষেক স্নিগ্ধা চৌধুরীর
বড় পর্দায় অভিষেক স্নিগ্ধা চৌধুরীর
‘কান্তারা-২’ বিতর্কে কর্নাটক হাইকোর্টে রণবীর সিং
‘কান্তারা-২’ বিতর্কে কর্নাটক হাইকোর্টে রণবীর সিং
গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল
গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল