• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের বন্দর অবরোধের ঘোষণায় তেলের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। আজ লেনদেন শুরুর পর থেকেই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-সংঘাত শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। সংঘাতের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।

এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল।

সূত্র: আল–জাজিরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
জ্বালানি খাতের নিরাপত্তা বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
দেশে আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম
দেশে আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন