• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনাল অবমাননা: বাবু পাটোয়ারীর ২ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বাবু পাটোয়ারীকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে এ সাজা দেন।

এর আগে, শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দেন বাবু পাটোয়ারী।

রাজধানীর মিরপুরের বাসিন্দা বাবু পাটোয়ারী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর যুবলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৪ এপ্রিল ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরসহ কয়েকজন দেশি-বিদেশি এজেন্সি থেকে ১২ হাজার কোটি টাকা ঘুষ নিয়েছেন। তিনি আরও লেখেন, এসব ঘটনার পর জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং এসব অপরাধের প্রমাণ গোপন করতে ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে।

এ পোস্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহাদী গত ৭ এপ্রিল বাবু পাটোয়ারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন। ওইদিন রাতে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে প্রসিকিউশন।

পরবর্তীতে গত সপ্তাহের বুধবার ট্রাইব্যুনালে এসে বাবুর স্ত্রী ইসমাত জেরিন মলি একটি মুচলেকা দেন, যেখানে উল্লেখ করা হয় তার স্বামী বাবু পাটোয়ারীকে রোববারের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এরই ধারাবাহিকতায় আজ স্ত্রীসহ হাজির হন বাবু পাটোয়ারী। শুনানি শেষে তাকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং তার স্ত্রীকে খালাস দেন ট্রাইব্যুনাল।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু
হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু
ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত
ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত
জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর সেনানী
জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর সেনানী