• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পরকীয়া-টাকা ফেরত বিরোধেই সৌদি প্রবাসীকে হত্যা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না : হাইকোর্ট শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আশা ভোসলে, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক    ১২ এপ্রিল ২০২৬, ০১:৩২ এ.এম.
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই শিল্পীর হৃদ্‌যন্ত্রে হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) হার্ট অ্যাটাকের পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি।

তবে পরিবারের পক্ষ থেকে কিছুটা ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। আশা ভোসলের নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই মূলত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এবং দ্রুতই ইতিবাচক খবর দেওয়ার আশা প্রকাশ করেছেন।

আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীত জগতে দাপটের সঙ্গে গান গেয়ে আসছেন আশা ভোসলে। শাস্ত্রীয় সংগীত থেকে পপ বা গজল—সব ধারাতেই ছিল তার সমান দক্ষতা। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণসহ ভারতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন।

বর্তমানে তার দ্রুত আরোগ্য কামনায় উদ্বেগ ও প্রার্থনায় শামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অসংখ্য ভক্ত।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ‎৩ জুলাই
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ‎৩ জুলাই
ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে গেছে রঞ্জিতা কনার
ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে গেছে রঞ্জিতা কনার
আমি আজীবনের আর্জেন্টিনা, মেসিকে ভালোবাসি: পরীমণি
আমি আজীবনের আর্জেন্টিনা, মেসিকে ভালোবাসি: পরীমণি