• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বইমেলায় মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পি.এম.

শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলাকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কার তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরির সুযোগও থাকবে না বলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা–সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার এ কথা জানান।

তিনি বলেন, উসকানিমূলক কোনো বই মেলায় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. সরওয়ার আরও জানান, বইমেলা ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে স্থাপন করা হবে।

মেলা চলাকালে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় থাকবেন। মেলা প্রাঙ্গণের ভেতরে ও বাইরে সাদাপোশাক ও ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

এ ছাড়া যানজট কমাতে মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। মেলা প্রাঙ্গণে ধারালো অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান