• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আ. লীগের পুষ্পস্তবক অর্পণ

নেত্রকোণা প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। তবে এবারের অনুষ্ঠানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর, রাত ১২টা ১ মিনিটে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার আওয়ামী লীগের একটি অংশের নেতা ও কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনায় তরুণ নেতা অমানুর রশিদ খান জুয়েল সমর্থিত অংশ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। যেহেতু দলটি নিষিদ্ধ, তাই কেউ প্রকাশ্যে দলীয় ব্যানার বহন করেনি। তবে রাতের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে দলের নামে পুষ্পস্তবক রাখা হয়।

অন্যদিকে, পূর্বধলা সদরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে পরিস্থিতি মনিটর করেছেন। বিষয়টি নিয়েও সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার