• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স

যোগ দিলেন ৪৮তম বিসিএসের ৮ নতুন চিকিৎসক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন আশার আলো। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের অডিটোরিয়াম হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আওতায় ৭ জন সহকারী সার্জন ও ১ জন সহকারী ডেন্টাল সার্জন আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ।

‎নবনিযুক্ত চিকিৎসকরা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান শুরু করেছেন। তাঁদের আগমনে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকাংশে কাটবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং দন্ত চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে সারিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ এখন আরও দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। এতে গ্রামাঞ্চলের রোগীদের অপ্রয়োজনে জেলা শহরে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

‎উপজেলার সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবনিযুক্ত চিকিৎসকরা আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে সারিয়াকান্দির স্বাস্থ্যখাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে সক্ষম হবেন।

‎ভিওডি বাংলা/মোঃমনিরুজ্জামান জাহিদ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী