• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

২৫ বছর সংগ্রামের ফল

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হলেন স্বপন ফকির

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পি.এম.
ফকির মাহবুব আনাম স্বপন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রীসভায় স্থান পেয়েছেন। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বের ডাক পেয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা এই নেতা গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন।

প্রায় ২৫ বছরের রাজনৈতিক সংগ্রাম, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে মধুপুর ও ধনবাড়ী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।

স্থানীয়রা মনে করছেন, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান খাতে তার নেতৃত্বে এলাকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও আধুনিকায়নের সুযোগ সৃষ্টি হবে।

নবনিযুক্ত মন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, টাঙ্গাইল-১ আসনের জনগণের সম্মান। প্রধানমন্ত্রী ও দলের আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো। দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে কাজ করতে চাই।’

এদিকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন- তার নেতৃত্বে মধুপুর-ধনবাড়ী আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী