• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ এ.এম.
নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, তিনি কার্যকরী সংসদ গঠনের আশা রাখেন।

জুলাইয়ে শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত এই সংসদকে স্মরণ করে তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের কথা, আহতদের আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। তাদের আকাঙ্ক্ষা, দেশবাসীর আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে।”

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এই এলাকায় মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপি ও পুলিশের ওপর বড় হামলার শঙ্কায় দেশজুড়ে বিশেষ নিরাপত্তা
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এনসিপি ও পুলিশের ওপর বড় হামলার শঙ্কায় দেশজুড়ে বিশেষ নিরাপত্তা
সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন
সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা