• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস নাঙ্গলকোট স্টেশন এলাকায় পৌঁছলে একটি কোচের দুই পাশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে পাঠানো হয়েছে।

বর্তমানে লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলছে। কোচটি সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০