• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আ’লীগ কার্যালয়ের তালা খোলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা

পঞ্চগড় প্রতিনিধি    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খোলা সংক্রান্ত ভাইরাল ভিডিওকে ঘিরে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের একটি মিডিয়া হাউসে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

আবু দাউদ প্রধান বলেন, শুক্রবার সকালে তিনি নিজ এলাকা চাকলাহাট বাজারে চা খেতে গেলে স্থানীয় কয়েকজন তাকে একটি গোডাউন ঘরের সামনে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, একটি গোডাউন ঘরে তালা দেওয়া ছিল এবং ইউনিয়ন জামায়াতের এক কর্মীর কাছে চাবি রয়েছে। পরে ওই কর্মী চাবিটি গোডাউন মালিকের কাছে ফেরত দেন।

তিনি দাবি করেন, এ সময় কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তার ভাষ্য, ‘আমি তখন উপস্থিত লোকজনকে শান্ত করার চেষ্টা করছিলাম। পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে বিষয়টি জানতে পারি।’

বিএনপি নেতা আরও বলেন, একটি মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। দীর্ঘদিন ধরে স্বচ্ছ রাজনীতি করার দাবি করে তিনি বলেন, তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে চাকলাহাট ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার অভিযোগ ওঠে আবু দাউদ প্রধানের বিরুদ্ধে। এ সময় তার পাশে দাঁড়িয়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে একটি ভিডিওতে বলতে শোনা যায়, “সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তালামুক্ত করেছেন।”

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ