• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিলেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ এ.এম.
শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেন আফরোজা আব্বাস-ছবি: সংগৃহীত
শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেন আফরোজা আব্বাস-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহরে রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্রের আশপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলের (৭ম তলা) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবদুল মোনায়েম। ছবি: ভিওডি বাংলা
যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পর সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণা
ছবি: সংগৃহীত
জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে: রিজভী
নিহত সাইফুল ইসলাম সিজু। ছবি: সংগৃহীত
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি