• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

জামালপুরে ভোট কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা উদ্ধার

জামালপুর প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার নরুন্দি মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার টাকাসহ একটি রামদা উদ্ধার করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের দিকে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের স্থানীয় বিএনপি নেতারা নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটকরা হলেন—শফিকুল ইসলাম, হুসনুছ শাহাদাৎ, রেফাজউদ্দিন, ওসমান গণি, সাইফ আল মাসুদ আপন, জয় আহমেদ এবং অটোরিকশা চালক মামুন মিয়া।

বিএনপি নেতা কাজী মসিউর রহমান জানান, আটক হুসনুছ শাহাদাৎ টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতের আমিরের ভাতিজা।

জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল্লাহ বলেন, “একটি অটোরিকশায় আসা সাতজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাদের আটক করে পুলিশকে জানাই। এ সময় স্থানীয় দুই জামায়াত কর্মী দৌড়ে পালিয়ে যায়।”

তবে পুলিশ তাদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত করেনি।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাতজনকে থানায় নিয়ে আসা হয় এবং পরে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল