• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ও গণভোট

যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পি.এম.
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সংগৃহিত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও বিআরটিএ সংস্থাপন শাখার জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা হতে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত সকল ধরণের মোটরসাইকেল এবং ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা হতে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব বা কার, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল এ নিষেধাজ্ঞায় শিথিলযোগ্য থাকবে।

শিথিলযোগ্য অন্যান্য ক্ষেত্র হচ্ছে, আত্মীয়-স্বজনের জন্য বিমান বন্দরে যাওয়া, বিমান বন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন তবে বিমান বন্দরে বা বিমান বন্দর হতে ফিরে আসার ক্ষেত্রে টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন করতে হবে।

এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি এবং রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টের জন্য ১টি ছোট আকৃতির জিপ, কার, মাইক্রোবাস, নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারি অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল, টেলি যোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের যানবাহন, জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ছাড়া ও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জনস্বার্থে জারিকৃত এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আরএমপি থেকে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে ব্যাংকের শাখা কার্যালয়ে ভয়াবহ আগুন
সৈয়দপুরে ব্যাংকের শাখা কার্যালয়ে ভয়াবহ আগুন
প্রতিদিন ২০০ মানুষকে ইফতার করান স্বপ্ন ভূমি মসজিদ কর্তৃপক্ষ
প্রতিদিন ২০০ মানুষকে ইফতার করান স্বপ্ন ভূমি মসজিদ কর্তৃপক্ষ
গোবিন্দগঞ্জে ৩ প্রতারক সদস্যকে আটক করে চৌকি আদালতে সোপর্দ
গোবিন্দগঞ্জে ৩ প্রতারক সদস্যকে আটক করে চৌকি আদালতে সোপর্দ