• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি    ২ মার্চ ২০২৬, ১০:০৮ পি.এম.
কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নানা ইস্যুতে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। সোমবার (০২ মার্চ) চট্টগ্রামে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ এবং আন্তর্জাতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। 

ইরান-আমেরিকা দ্বন্দ্ব এবং আয়াতুল্লাহ খামেনির শাহাদাত বরণ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “বিবৃতিটি দেখে আমাদের মনে প্রশ্ন জেগেছে—বাংলাদেশ আবার কোনো নতজানু পররাষ্ট্রনীতির খপ্পরে পড়ল কি না? কোন পরাশক্তিকে খুশি করতে একজন উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে?” তিনি স্পষ্ট করেন যে, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম কেবল ভারতের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো আধিপত্যবাদের বিরুদ্ধেই এনসিপি লড়াই চালিয়ে যাবে।

২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, “জুলাই শক্তিকে নির্মূল করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু জনগণের দৃঢ়তায় তা সফল হয়নি। জুলাই সনদের আলোকে হওয়া নির্বাচনের রায়কে আদালত ব্যবহার করে নস্যাৎ করার চেষ্টা চললে তার পরিণতি হবে ভয়াবহ।” তিনি সরকারকে সতর্ক করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের পতনও বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমেই শুরু হয়েছিল।

জাতীয় নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না আসার কথা স্বীকার করে নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসনে নির্বাচন করতে চেয়েও পারিনি, তবে স্থানীয় সরকার নির্বাচনে আমরা পূর্ণ শক্তিতে অংশ নেব। আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন।”

চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এনসিপি আর পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না। যেখানে এনসিপির ১০ জন কর্মীও আছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না।” পাশাপাশি চট্টগ্রাম থেকে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলাম।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত