• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ এ.এম.
জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক-ছবি-ভিওডি বাংলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ জারি করেন। নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক তার প্রচারণায় ব্যবহৃত লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। তবে তার দাখিল করা নির্বাচনি হলফনামায় এ ধরনের কোনো পদবি উল্লেখ নেই, যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৭৭ (৩) (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রার্থীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপদ ঈদ যাত্রা ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিমুল বিশ্বাস
নিরাপদ ঈদ যাত্রা ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিমুল বিশ্বাস
বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত