• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কুমারখালীতে ১১ দলীয় জোটের প্রার্থীর গণ মিছিল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পি.এম.
কুমারখালীতে ১১ দলীয় জোটের প্রার্থীর গণ মিছিল। ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) সংসদীয় আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের সমর্থনে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মিছিল তরুণ মোড় হতে শুরু করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুমারখালী বাস টার্মিনাল সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের উপরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমারখালীতে ১১ দলীয় জোটের প্রার্থীর গণ মিছিল।

নির্বাচনী প্রচারণা মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসেন। এসময় ১১ দলীয় জোটের শরিক দলের উপজেলা নাগরিক পাটির আহ্বায়ক হিলাল উদ্দিন, খিলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ফজলে নূর ডিকোসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন।

প্রধান আলোচক ছিলেন, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, জামায়াতের মনোনীত প্রার্থী আফজাল হোসেন।
মিছিলে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি ১১ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও অংশ নেন।

ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার