• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মস্কোর ভোলোকোলামস্ক হাইওয়ের এক আবাসিক ভবনে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে লক্ষ্য করে অজ্ঞাত হামলাকারী একাধিক গুলি চালিয়ে পালিয়েছে। শুক্রবারের এই ঘটনায় আলেক্সেয়েভ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রুশ তদন্ত কমিটি জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ৬৪ বছর বয়সী আলেক্সেয়েভ বর্তমানে আইসিইউতে রয়েছেন এবং তার অবস্থা গুরুতর। তিনি জিআরইউর প্রথম উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলার পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

আলেক্সেয়েভের নাম আন্তর্জাতিকভাবে পরিচিত। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ওপর মার্কিন নির্বাচনী প্রক্রিয়া দুর্বল করার অভিযোগে আলেক্সেয়েভসহ কয়েকজন জিআরইউ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন ইংল্যান্ডের স্যালিসবারিতে নার্ভ এজেন্ট নভিচক দিয়ে সাবেক রুশ গুপ্তচরকে বিষ প্রয়োগের ঘটনায় তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

ইউক্রেন যুদ্ধে আলেক্সেয়েভের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২২ সালে মারিউপোল অবরোধ সমাপ্তির গোপন আলোচনায় তিনি রাশিয়ার আলোচক দলের সদস্য ছিলেন। ইউক্রেনের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রাথমিক পরিকল্পনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ও অন্তর্ভুক্ত করে। পাশাপাশি অধিকৃত অঞ্চলে অবৈধ গণভোট আয়োজনের দায়ও তার ওপর চাপানো হয়েছে।

ওয়াগনার বিদ্রোহের সময়ও আলেক্সেয়েভ বিশেষ দায়িত্বে ছিলেন। তিনি বিদ্রোহকারীদের কর্মকাণ্ডকে অভ্যুত্থান এবং রাষ্ট্র ও প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘পিঠে ছুরি মারা’ হিসেবে অভিহিত করেছিলেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলো হামলার তদন্ত করছে এবং ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হবে। তিনি বলেন, “আমরা জেনারেলের সুস্থতা ও বেঁচে থাকার জন্য প্রার্থনা করি।” সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে তিনি বলেন, “যুদ্ধের সময় এমন শীর্ষ নেতা ঝুঁকিতে থাকেন, এটি গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব।”

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে মস্কোতে একাধিক শীর্ষ রাশিয়ান ব্যক্তি বিস্ফোরণ ও গুলিতে নিহত হয়েছেন। এই হামলার একদিন আগে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিআরইউ প্রধান ইগর কস্ত্যুকভ।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের বন্দর আব্বাসের পর তেহরানেও হামলা, ফের যুদ্ধের শঙ্কা
ছবি: সংগৃহীত
ট্রাম্পের হামলার হুমকি ইরানের বন্দর আব্বাস ও সিরিকে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৮ সেনা নিহত