• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের বন্দর আব্বাসের পর তেহরানেও হামলা, ফের যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ০৪:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান শুরুর পর ইরানের রাজধানী তেহরানেও বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা শুরু করেছে বলে জানা গেছে।

প্রথম দফায় দক্ষিণাঞ্চলের একাধিক দ্বীপ ও বন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সর্বশেষ পাওয়া তথ্যে রাজধানী তেহরানেও হামলার খবর সামনে এসেছে। তবে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে সেই সমঝোতা ভেঙে গেছে। তেহরানে হামলার তথ্য নিশ্চিত হলে দুই দেশের মধ্যে আবারও পূর্ণমাত্রার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আগেই ঘোষণা দিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হবে। এ ধরনের অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে বুধবার রাতে নতুন করে শক্তিশালী হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতির চুক্তি কার্যকর নেই।

ট্রাম্পের ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার খবর আসতে শুরু করে। এর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সিরিক এবং হরমুজ প্রণালীর আবু মুসা দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, আবু মুসা দ্বীপের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ চলছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সমুদ্রপথে ইতালিতে যাওয়া অভিবাসীদের শীর্ষে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
বেলুচিস্তানে পুলিশ চৌকিতে হামলা, নিহত ৯
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ৩ হাজার ৬৮৫