• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেলুচিস্তান নিয়ে ভারত-পাকিস্তান কথার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে বেলুচিস্তানের সহিংসতা নিয়ে তিক্ত প্রতিক্রিয়ার আবহ তৈরি হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে বেলুচিস্তানে সন্ত্রাসীরা ব্যাংক, নিরাপত্তা বাহিনীর শিবির, সরকারি ভবন ও স্কুলে হামলা চালায়, যার ফলে ৫০ জনের মৃত্যু হয়।

পাকিস্তানি সেনা ও পুলিশ পরে অভিযানে ১৭৭ সন্ত্রাসীকে হত্যা করেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দাবি করেছেন, “ভারতের এজেন্ট ও তাদের সহযোগীদের নির্মূল করা হয়েছে।”

রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের সেনা ও সরকার বিএলএকে ভারতের সহায়তা পাওয়া হিসেবে উল্লেখ করেছে, তবে এ সংক্রান্ত কোনো প্রমাণ তারা দেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি। এটি তাদের সাধারণ কৌশল; অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে তারা দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “তাদের উচিত এমন অসার অভিযোগ না করে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তানের বর্বরতা, মানবাধিকার লঙ্ঘন এবং দমননীতি সম্পর্কে সবাই জানে।” 

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ায় আইএসবিরোধী অভিযানে সহায়তায় মার্কিন সেনা মোতায়েন
নাইজেরিয়ায় আইএসবিরোধী অভিযানে সহায়তায় মার্কিন সেনা মোতায়েন
ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, মৃত্যুদণ্ড ৩
ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, মৃত্যুদণ্ড ৩
মায়ের মরদেহ লুকিয়ে পেনশন উত্তোলন
মায়ের মরদেহ লুকিয়ে পেনশন উত্তোলন