• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে বাজেট অধিবেশন ৭ জুন শুরু ভরাডুবির পর কোচ বরখাস্ত, বড় কর্তাদের মধ্যে ইব্রাহিমোভিচ বহাল রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের শ্রমিকদের পাওনা ৯৯ শতাংশ বেতন-ভাতা পরিশোধ: শ্রমমন্ত্রী শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল

ছাত্রদের সামনে পরিচ্ছন্ন-প্রগতিশীল রাজনীতি তুলে ধরার আহ্বান আবদুস সালামের

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পি.এম.
তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে এক অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

তিতুমীর কলেজ ছাত্র দলের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জোর জুলুম করে কখনো কারও মন জয় করা যায় না। ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে বন্ধুত্ব ও আদর্শের মাধ্যমে। বিএনপি ও ছাত্রদলের একটি আদর্শিক রাজনীতি রয়েছে, সেই পরিচ্ছন্ন ও প্রগতিশীল রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। তরুণ ও ছাত্রসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনে তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সালাম  বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি সেক্টর নিয়ে ভাবেন। তার চিন্তায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যুবক, তরুণ ও ছাত্রসমাজ। কারণ, ছাত্ররাই আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

ছাত্ররাজনীতির নামে অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হত্যার রাজনীতি চালু করেছিল ছাত্রলীগ। শিক্ষা প্রতিষ্ঠান দখলের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল ছাত্ররাজনীতির পরিবেশ। গত ১৭ বছরে সেই রাজনীতির ফল দেশ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান আবদুস সালাম। বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদল সব ধর্মের মানুষের অবস্থানে বিশ্বাস করে।  শিক্ষাভিত্তিক ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

আবদুস সালাম বলেন, প্রকৃত বিএনপি ও ছাত্রদলের রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা গেলে প্রতিপক্ষ টিকতে পারবে না। তিনি শিক্ষার্থীদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন-এই ইতিহাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জানাতে হবে। এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ তিতুমীর কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না : ইশরাক
ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন
সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী
সরকারের পদক্ষেপে মানুষ স্বস্তিতে ঈদ যাপন করবে : রিজভী