{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে সন্দেহভাজন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় প্রতারণা, জালিয়াতি, দেশি ও বিদেশি মুদ্রাপাচার এবং চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ সংঘটিত করার সম্ভাবনা পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাব খোলা হয়েছে। ব্যাংক হিসাব খোলার সময় থেকে বর্তমান পর্যন্ত এই হিসাবগুলোর লেনদেন পর্যালোচনা করলে দেখা যায়, মোট ৭ কোটি ৫১ লাখ টাকা বর্তমানে ওই হিসাবগুলোতে রয়েছে।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এসব হিসাবের মাধ্যমে দেশি-বিদেশি মুদ্রা লেনদেন এবং হুন্ডি সংক্রান্ত অর্থ স্থানান্তর করা হয়েছে। এছাড়াও, অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার উদ্দেশ্যে এসব লেনদেন সংঘটিত হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

দুদক জানায়, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য ব্যাংক হিসাবগুলো অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফ্রিজ রাখা প্রয়োজন। আদালতও এই প্রয়োজনীয়তা বিবেচনা করে অবরোধের নির্দেশ দেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ ও লেনদেনের তথ্য সংগ্রহ করে প্রমাণসহ ন্যায্য বিচার নিশ্চিত করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ মামলায় চিন্ময়ের জামিনের বিষয়ে রায় ১০ মে
৫ মামলায় চিন্ময়ের জামিনের বিষয়ে রায় ১০ মে
রিমান্ড শুনে মাসুদ বলেন ‘আর কুলাচ্ছে না’, সমস্যা হলে জানাতে বলেছে ট্রাইব্যুনাল
রিমান্ড শুনে মাসুদ বলেন ‘আর কুলাচ্ছে না’, সমস্যা হলে জানাতে বলেছে ট্রাইব্যুনাল
স্বামীসহ জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের আদেশ