• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউরোচেম চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

ভিওডি বাংলা ডেস্ক    ২২ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পি.এম.
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ইউরোচেম চেয়ারপার্সন নুরিয়া লোপেজের সৌজন্য সাক্ষাৎ। সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম)-এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা তৈরিতে ইউরোচেমের প্রতিনিধি দল তাদের মতামত তুলে ধরে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ বাস্তবসম্মত, টেকসই ও ভবিষ্যৎ উপযোগী একটি ন্যায্য ফ্রেমওয়ার্ক প্রণয়নে আগ্রহী। তিনি প্রতিযোগিতামূলক বৈষম্য রোধে একক ও অভিন্ন কমপ্লায়েন্স কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সবার সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান।

তিনি দ্রুত স্টেকহোল্ডার সভা আয়োজন, ইউরোপিয়ান ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলোর আইন পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত নির্দেশিকা প্রণয়নের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেন।

এসময় ইউরোচেম চেয়ারপার্সন নুরিয়া লোপেজ বলেন, পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় কোম্পানিগুলোর সহায়তার বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে। একই সঙ্গে বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও শতভাগ পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং নিশ্চিত করতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো কাজ করবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী