• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘হ্যাঁ’ ভোটে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান আলী রীয়াজের

খুলনা প্রতিনিধি    ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পি.এম.
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ আমাদের দেবে গণতান্ত্রিক ও মানবিক দেশ, যা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করবে।

ড. রীয়াজ বলেন, ‘‘হ্যাঁ’ এর প্রার্থী আমরা সবাই। ভোট কেন্দ্রে গিয়ে নিজের সিল দিন এবং অন্যদেরও উৎসাহিত করুন। দেশ পালটে দিন।’

খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোটার উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ সভাপতিত্ব করেন।

ড. রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানকে জাতির ইতিহাসের এক অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, ‘এ জাতি আর কোনো স্বৈরশাসন চায় না। আমরা আলোকিত আগামীর দেশ চাই, যেখানে নিরাপত্তাহীনতার ভয় থাকবে না।’

‘হ্যাঁ’ ভোটের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এটি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করবে। সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে।” তিনি আরও বলেন, ৫৪ বছর আগে স্বাধীন দেশের স্বপ্ন ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন দেশ গড়া।’

ড. রীয়াজ দেশের অর্থনৈতিক লুটপাটের অভিযোগও তুলে ধরে বলেন, ‘গত ১৬ বছরে প্রায় ১.২৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের উন্নয়নে ব্যবহার হতে পারতো। তিনি বলেন, “লুটপাট বন্ধ করতে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য।’

সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, খুলনা রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০