• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

নেত্রকোনায় আহত অবস্থায় মেছো বাঘ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি    ১১ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পি.এম.
নেত্রকোনায় আহত অবস্থায় মেছো বাঘ উদ্ধার। ছবি: ভিওডি বাংলা
নেত্রকোনায় আহত অবস্থায় মেছো বাঘ উদ্ধার। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা সদরের সতেরশ্রী বাজার থেকে আহত গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করেছে জেলা বন বিভাগ।

শনিবার রাতে স্থানীয়রা রাস্তার পাশে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছু বাঘ) পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয়। পরে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল এসে গন্ধবকুলটিকে উদ্ধার করে অফিসে নিয়ে যায়।

স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধবকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। কর্মকর্তাদের ধারনা, রাতে গাড়ির সাথে ধাক্কা লেগে গন্ধবকুলটি আহত হয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা আহত গন্ধবকুলটিকে (মেছো বাঘটি) উদ্ধার করে আজ রোববার সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী'র সাথে যোগাযোগ করা হলে তিনি বিলপ্তপ্রায় গন্ধবকুল আহত অবস্থায় উদ্ধারের কথা স্বীকার করে বলেন, সদর উপজেলার সতেরশ্রী বাজার থেকে আহত অবস্থায় একটি গন্ধবকুল (মেছো বাঘ) উদ্ধার করা হয়েছে। আহত মেছো বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তাকে বনে অবমুক্ত করে দেয়া হবে।

ভিওডি বাংলা/ এ কে এম এরশাদুল হক জনি/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে