• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজশাহী-১

জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমানের মনোনয়নপত্র দাখিল

রাজশাহী প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পি.এম.
জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমানের মনোনয়নপত্র দাখিল। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী মোঃ গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ তাইফুর রহমান ও মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, তানোর উপজেলা আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরীয়া জ্ঞাপন করেন ও উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলের প্রতি ধন্যবাদ জানান।

মুহাম্মদ শহীদুল্লাহ্ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে