• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পাংশায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পি.এম.
পাংশায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান ও ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) পাংশা থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাংশা থানার মামলা নং-৫, তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৫; জি আর নং-১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জিয়াদ (৩২) কে গ্রেপ্তার করা হয়। তিনি কলিমহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মাশালিয়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।

এছাড়াও অভিযানে ওয়ারেন্টভুক্ত আরেক আসামি উপজেলার যশাই ইউনিয়নের মেঘনা গ্রামের মঙ্গল প্রামানিকের ছেলে মোঃ উকিল প্রামানিককে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর চরপাড়া এলাকার বারেক সরদারের ছেলে মোঃ মিজান সরদার (২০) কে গ্রেপ্তার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিনজন আসামিকেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০