• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রিজওয়ানা হাসান

রাজনীতি শুধু দলীয় নয়, নাগরিক দায়িত্বেরও অংশ

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পি.এম.
বক্তব্য রাখছেন রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

রাজনীতি মানেই কেবল দলীয় কর্মকাণ্ড নয়; মানুষের অধিকার রক্ষা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক দায়িত্ব পালনও রাজনীতির অবিচ্ছেদ্য অংশ—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তরুণ সমাজকে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য, সংলাপ ও সহনশীলতার পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই ছিল পরিবর্তনের প্রধান শক্তি। পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না। মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়।’

নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ‘ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য শুধু ভালো বেতন বা সুযোগ-সুবিধা নয়; বরং পরিবার, সমাজ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত প্রধান অঙ্গীকার।’

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়। তাই উন্নয়নের নামে এগুলো ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই।’ পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ফলে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ আচরণ পরিবর্তনের মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলন শুরু করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেন, ‘একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ সমাজ গড়তে নারী ও পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি কার্যকর গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), এল. মীর আবদুল আলিম, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবর্তনে কয়েক হাজার শিক্ষার্থীকে তাদের অর্জিত ডিগ্রির সনদ প্রদান করা হয়। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রদান করা হয় স্বর্ণপদক।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী