• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প

নাটোর-১ আসনে বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই

লালপুর (নাটোর) প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তার আপন ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে রাজনের সমর্থকরা ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন-লালপুর থানা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, লালপুর থানা উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. পারুল আক্তার, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন,আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী, গোপালপুর পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লবসহ তার সমর্থিত নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন এবং মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার মা অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। 

অপরদিকে, এ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থী বিপক্ষে বিএনপি দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নাটোর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত তার আপন ভাই ইয়াসির আরশাদের সমর্থকেরা সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বলেন, ডা. ইয়াসির আরশাদ রাজনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনি আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক
জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক
উড়াল সড়কে চলন্ত গাড়িতে আগুন
উড়াল সড়কে চলন্ত গাড়িতে আগুন