{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পি.এম.
মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ছাত্রদল নেতা জিহাদুল ইসলাম খান-ছবি-ভিওডি বাংলা
মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ছাত্রদল নেতা জিহাদুল ইসলাম খান-ছবি-ভিওডি বাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত জিহাদুল ইসলাম খান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

রোববার (২৯ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে পুলিশ তাকে মোটরসাইকেলসহ আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকায় একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। মোটরসাইকেলটির মালিক স্থানীয় বাসিন্দা তানভির ইসলাম, যিনি ঋণ নিয়ে গাড়িটি কিনে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

অভিযোগ রয়েছে, গভীর রাতে জিহাদুল ইসলাম তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তায় অসংগতি দেখা দিলে মোটরসাইকেলের মালিককে ডাকা হয়।

পরে ঘটনাস্থলে এসে মালিক নিশ্চিত করেন, তার মোটরসাইকেলের তালা ভেঙে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলসহ জিহাদুল ইসলামকে আটক করে।

ঘটনার পরদিন মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলায় জিহাদুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম জানান, “ঋণ নিয়ে মোটরসাইকেলটি কিনেছি। এটি দিয়েই পরিবারের খরচ চালাই। গাড়িটি হারিয়ে গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতো।” তিনি দ্রুত গাড়ি উদ্ধারে পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি দলীয় পদে থাকলেও তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ ছিল। তিনি জানান, বিষয়টি দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রথযাত্রা থেকে ফিরে দেখেন সব তছনছ, পড়ে আছে একজনের লাশ
ছবি: সংগৃহীত
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে: হুইপ দুলু
ছবি: সংগৃহীত
‘এটা রাজনৈতিক মঞ্চ নয়’-ছাত্রদল নেতাকে এসপি