• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উড়াল সড়কে চলন্ত গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ১০:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চলন্ত একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে প্রাইভেট কারটির চালক ও যাত্রীরা অক্ষত রয়েছেন।

আজ সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার পর টঙ্গীর চেরাগ আলী এলাকায় কাদেরিয়া টেক্সটাইলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের গাজীপুরমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রাইভেট কারে থাকা কলেজছাত্রী বলেন, ঢাকা থেকে উবারের একটি প্রাইভেট কার যুগে চেরাগ আলী যাওয়ার সময় হঠাৎ গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা দ্রুত গাড়ি থেকে নেমে যান। পরে আগুনের লেলিহান শিখা আরও তীব্র আকার ধারণ করে এবং পুরো গাড়িটি আগুনে জ্বলতে থাকে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের গাজীপুরমুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার মোহাম্মদ শাহিন আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড