• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

মালয়েশিয়ায় কোকোর মৃত্যু:

স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ মার্চ ২০২৬, ০১:০৩ পি.এম.
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে কোকোর মৃত্যুর তদন্ত দাবি করে স্মারকলিপি প্রদানকালে প্রবাসী ও বিএনপি নেতারা-ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদঘাটনের জন্য কুয়ালালামপুরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা স্মারকলিপি দিয়েছে।

সোমবার (৩০ মার্চ) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি হস্তান্তর করা হয়। 

মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মন্ডল এই কর্মসূচি তত্ত্বাবধান করেন। এতে প্রবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পাশাপাশি হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রত্যাহার, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত এবং প্রবাসীদের নিরাপত্তা ও সেবা জোরদারের দাবিও করা হয়েছে।

উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে- কোকোর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা, বাংলাদেশ হাইকমিশনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রবাসীদের সেবা ও নিরাপত্তা জোরদার করা।

এছাড়া, হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের প্রত্যাহার ও শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমবাজারকে সিন্ডিকেট ও দালালমুক্ত করা, দুর্নীতির সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও মানব পাচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।

নেতারা বলেন, কোকোর মৃত্যু নিয়ে এখনও জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ রয়ে গেছে। তাই আন্তর্জাতিক মানসম্পন্ন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

এই সময় উপস্থিত ছিলেন মিনহাজ মন্ডল, রাজু ইমন, আলী হানিফ, ফারুক হোসেন, মেহেদি হাসান, আজিম হোসেন, তনু সর্দার, খোকন মিয়া, সোহেল খন্দকার, আব্দুর রহিম ও শামিম উল্লাহসহ অনেকে। স্মারকলিপি প্রদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার