• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভূমধ্যসাগরে ১২ বাংলাদেশির মৃত্যু, ৪ আসামি বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ১২ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু ঘটনায় চার মানব পাচারকারীর নামে এবং অজ্ঞাত নামীয় আসামি দিয়ে মামলা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় দিরাই থানায় মামলা করা হয়। মামলার বাদী হয়েছেন নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী তথ্য অনুযায়ী, গত শনিবার লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করার সময় ২২ অভিবাসীর মৃত্যু হয়। এতে ১৮ জন বাংলাদেশি ছিলেন। খাদ্য ও পানি সংকটের কারণে বোটে থাকা ১২ বাংলাদেশি মারা যান। মৃতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ জন, দোয়ারাবাজারের ১ জন এবং জগন্নাথপুরের ৫ জন রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বোটটি সাগরে প্রায় তীব্র অনাহার ও পানির অভাবের মধ্যে ছিল। নিহতদের লাশ সাগরে ফেলা হয়। এ ঘটনায় দিরাই থানার কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মানব পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড