• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সড়ক জনপদ প্রকৌশলী পরিচয়ে প্রতারণা, শিক্ষক আটক

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পি.এম.
গ্রেপ্তার রেজাউল করিম। ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ৫ নং পুটিমারা ইউনিয়নে দলারদরগা বাজারে সড়ক জনপদ এর প্রকৌশলী পরিচয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হওয়া রেজাউল করিম (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২০ ডিসেম্বর) বিকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ফুলবাড়ি সড়ক উপ-বিভাগের উপসহকারী প্রকৌশলী ওবায়দুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম বেপারীটোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিরামপুর উপজেলার পূর্ব জগনাথপুর এলাকার মৃত্যু আজাহার আলীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার দলারদরগা বাজারে বিরামপুর হতে ঘোড়াঘাটগামী হাইওয়ে পাকা রাস্তায় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর পরিচয় দিয়ে দলারদরগা বাজার সংলগ্ন হাইওয়ে রাস্তার সীমানা পরিমাপ করিতে থাকে এবং উক্ত বাজারের রাস্তা সংলগ্ন দোকান মালিকদের বলেন যে, আমাদের পরিমাপ অনুযায়ী আপনাদের দোকান ঘর সরকারি রাস্তার জায়গার সীমানাভূক্ত। পরবর্তীতে আমাদের এই মাপ অনুযায়ী আপনাদের দোকান ঘরগুলো সরকারিভাবে ভেঙ্গে দেয়া হবে। পরে রাস্তা সংলগ্ন কিছু দোকান মালিককে গোপনে অনৈতিক প্রস্তাব দেন যে আমাদেরকে আর্থিক সুবিধা দিলে আপনাদের জায়গা ছেড়ে দিয়ে রাস্তার সীমানা পরিমাপ করা হবে এবং আপনাদের দোকান ভাঙ্গা হবে না পরে দোকান মালিকদের সন্দেহ হলে সেখানে চাঞ্চল্যকর সৃষ্টি হয় পরে তারা তাকে আটক করে থানায় সোর্পদ করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে বলেন, জনতার হাতে আটক হওয়া রেজাউল করিমের নামে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রেজাউল করিম কে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে