• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাজারীবাগে হোস্টেলে মিললো জান্নাতারার মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পি.এম.
এনসিপি নেত্রী জান্নাতারা রুমী। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমী (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে পুলিশ জান্নাতারা রুমীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জান্নাতারা রুমী ওই এলাকায় বসবাসের সময় এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপদ ঈদ যাত্রা ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিমুল বিশ্বাস
নিরাপদ ঈদ যাত্রা ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিমুল বিশ্বাস
বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপিকে ধন্যবাদ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত