• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এরদোয়ান আমার বন্ধু ট্রাম্প

   ৮ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পি.এম.
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  এরদোয়ান আমার বন্ধু এবং তিনি এমন এক ব্যক্তি যাকে আমি পছন্দ ও সম্মান করি। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে একটি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে বিদেশী নীতির মূল বিষয়গুলো তুলে ধরেন। 

তিনি বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যত নির্মাণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান শক্তি হিসেবে তুরস্কের আঞ্চলিক ভূমিকা ও এরদোয়ানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানান। 

ট্রাম্প তার প্রথম মেয়াদে সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি উল্লেখযোগ্যহারে হ্রাস করেন। দেশটিতে এখনো দুই হাজার মার্কিন সেনা রয়েছে। সেসব সেনাদের প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাবেন না।  কারণ এটি একটি সামরিক কৌশলের অংশ।

আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যত নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

মামুৃন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে