• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী : রাশেদ

ঝিনাইদহ প্রতিনিধি    ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পি.এম.
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বারবার তাঁকে হেনস্তা করা হয়েছে এবং ন্যূনতম চিকিৎসাও যথাসময়ে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন আরও বলেন, তারেক রহমানকে ঘিরেও দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন; তিনি গণতন্ত্রকামী মানুষেরও নেতা। দেশের মানুষ আজ তাঁর জন্য কাঁদছে—এটাই একজন নেতার বড় অর্জন।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
এ ছাড়াও দলটির নেতাকর্মী ও মাদ্রাসাশিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু