• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

চকবরকতে হামলায় ফুফু নিহত, ভাতিজি আশঙ্কাজনক

সদর (জয়পুরহাট) প্রতিনিধি    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এ.এম.
নিহতের বাড়িতে স্বজনদের ভিড়-ছবি-ভিওডি বাংলা

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত এবং তার ভাতিজি গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম নুরনাহার বেগম (৫০) এবং আহত ভাতিজির নাম খাতিজা পাখি (১৭), যিনি স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের বাড়িতে ঢুকে ফুফু ও ভাতিজিকে আঘাত করে আহত করে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নুরনাহার বেগম পথেই মারা যান। গুরুতর আহত খাতিজা পাখিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হামলার কারণ ও অভিযুক্তদের পরিচয় এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল কাদের।

ঘটনার পর চিরলা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে