• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

১১ ডিগ্রিতে নেমে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের শঙ্কা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি    ২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পি.এম.
হিমেল বাতাসে শীত বাড়ছে তেঁতুলিয়ায়-ছবি-ভিওডি বাংলা

দেশজুড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের শীতপ্রবণ অঞ্চল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঠান্ডা আরও জেঁকে বসেছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকালে আকাশে রোদের ঝলকানি থাকলেও ভোরের দিকে বয়ে যাওয়া কনকনে ঠান্ডা বাতাস মানুষের ভোগান্তি বাড়িয়েছে। বাতাসে ৭৯ শতাংশ আর্দ্রতা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। দীর্ঘ সময় ধরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। বিশেষ করে তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে গতি ছিল স্বাভাবিকের তুলনায় কম।

এর আগের দিন সোমবার (১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর তার আগের কয়েক দিন ১৩ দশমিক ১ থেকে ১৩ দশমিক ২ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। যদিও দিনে রোদ থাকে, তবুও ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের প্রকোপ বাড়িয়ে তুলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। সামনে শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ