• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৭ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২১১ জন ঢাকা সিটিতে এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ৭৮৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ২১৯ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৭৭ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলেই এর প্রকোপ বাড়ে। প্রতিরোধে মশা নিরোধক ব্যবহারের পাশাপাশি সর্বত্র প্রচার বাড়াতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে।”

অন্যদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধুমাত্র জেল-জরিমানা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ হবে না। তার মতে, সঠিক জরিপ, দক্ষ জনবল এবং পরিকল্পিত পদক্ষেপই মশা নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্যখাতে বড় সংস্কার ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী