• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বংস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

চমক দেওয়ার ইঙ্গিত দেব-রুক্মিণীর

বিনোদন ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১২ পি.এম.
দেব-রুক্মিণীর-ছবি: সংগৃহীত

টলিউড সুপারস্টার দেব ও নায়িকা রুক্মিণী মৈত্রর সম্পর্ক নিয়ে বহু বছর ধরে তুমুল আলোচনা চলে আসছে। পর্দায় chemistry থেকে শুরু করে বাস্তব জীবনে একসঙ্গে উপস্থিতি-সব মিলিয়ে এই জুটিকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

সবচেয়ে বেশি যে প্রশ্নটি তাদের পিছু ছাড়ে না তা হলো-কবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দেব-রুক্মিণী?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগী রুক্মিণীকে আবারও এই প্রশ্ন করেন। উত্তরে নায়িকা হাসিমুখে বলেন,
“যে দিন সবাই এই প্রশ্ন করা বন্ধ করবে, সে দিন আমরা হঠাৎ করেই চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।”

অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় তিনি কি টলিউডের ‘সালমান খান’? অর্থাৎ আজীবন ব্যাচেলর থাকা নিয়ে কি ভাবছেন? জবাবে দেব বলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, ভালোই আছি। তবে এর মানে এই নয় যে আজীবন ব্যাচেলর থাকব। অবশ্যই বিয়ে করব।”

তিনি আরও যোগ করেন, “বিয়ে ভাগ্যের বিষয়। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে। খুব শিগগিরই সবাই জানবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি