• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইমরান-বুশরার আল-কাদির ট্রাস্ট মামলার রায় ফের স্থগিত

   ৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পি.এম.

ডেস্ক রিপোর্ট

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা আল-কাদির ট্রাস্ট মামলার রায় তৃতীয়বারের মতো স্থগিত করেছে রাওয়ালপিন্ডির একটি আদালত।

সোমবার (৬ জানুয়ারি) এই রায় ঘোষণা করার কথা ছিল। 

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

আদালত এর আগে গত ১৮ ডিসেম্বর যুক্তিতর্ক শেষ করার পর রায় সংরক্ষণ করেছিল এবং ২৩ ডিসেম্বর রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেছিল। 

তবে রায়ের তারিখ পুনরায় পরিবর্তন করে ৬ জানুয়ারি আইনজীবীদের জানানো হবে বলে সূত্র জানিয়েছে।

আল-কাদির ট্রাস্ট মামলা: মূল অভিযোগ

‘আল-কাদির ট্রাস্ট’ নামে পরিচিত এই মামলায় ইমরান খান, বুশরা বিবি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) থেকে প্রাপ্ত ১৯০ মিলিয়ন ইউরো (তৎকালীন ৫০ বিলিয়ন রুপি) পাকিস্তান সরকারের তহবিলে জমা না দিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন।

২০২৩ সালের ১ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় দায়বদ্ধতা ব্যুরো (NAB) মামলার অভিযোগপত্র দাখিল করার পর আদালত মামলাটির কার্যক্রম শুরু করে।

২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি ইমরান খান এবং বুশরা বিবির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়। 

এনএবি-র মতে, ইমরান খান তার মন্ত্রিসভাকে ২০১৯ সালের ডিসেম্বরে গোপন চুক্তি অনুমোদন দিতে বাধ্য করেন। যেখানে তহবিল সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, পিটিআই-নেতৃত্বাধীন সরকার সম্পদের বৈধতা দেওয়ার বিনিময়ে এক প্রোপার্টিজ ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার জমি গ্রহণ করে। যা একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য ব্যবহৃত হয়।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। যাদের মধ্যে রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খট্টক, সাবেক মন্ত্রী জোবাইদা জলাল এবং আল-কাদির বিশ্ববিদ্যালয়ের প্রধান আর্থিক কর্মকর্তা।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে